আমি অমিয় কুমার দাস বাংলা ভাষায় গল্প লিখতে আগ্রহী একজন নবীন লেখক। লোককথা, হরর, রহস্য, পরিবেশনির্ভর কাহিনি এবং অলৌকিক লেখার প্রধান আগ্রহের ক্ষেত্র। বাস্তব জীবনের অভিজ্ঞতা, বাংলার লোকবিশ্বাস এবং গ্রামীণ সংস্কৃতির উপাদানকে আধুনিক গল্প বলার ভঙ্গির সঙ্গে মিলিয়ে পাঠকের মনে দীর্ঘস্থায়ী আবহ তৈরি করার চেষ্টা করি। ‘দিকভুলানি’ আমার একটি মৌলিক লোকজ হরর গল্প, যেখানে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও আঞ্চলিক কিংবদন্তিকে কেন্দ্র করে ভয়ের এক অনন্য অভিজ্ঞতা নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতেও বাংলা সাহিত্যে মৌলিক গল্প ও উপন্যাস রচনার মাধ্যমে নিয়মিত লেখালেখি চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।